দামুড়হুদায় জাতীয় পার্টির পক্ষ থেকে হাজী খতিব আলীকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-10-05 ইং
দামুড়হুদায় জাতীয় পার্টির পক্ষ থেকে হাজী খতিব আলীকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: ঢাকা জেলার সৈনিক পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী খতিব আলীকে দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সৈনিক পার্টির সাধারণ সম্পাদক ও দামুড়হুদা দশমী স্থানীয় জামে মসজিদের সহসভাপতি হাজী খতিব আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দীন, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ঝণ্টু, আশাদুল হক, আশরাফুল, সাইফুল ইসলাম, আকবর আলী, মুনতাজ আলী, রমজান আলীসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল আলম সদু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)