রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তিন করাত-কল মালিকের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০১৭ ইং
গাংনীতে তিন করাত-কল মালিকের জরিমানা
`Mobileগাংনী অফিস: মেহেরপুরের গাংনী বাজারে তিন করাত-কল মালিকের ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্দে সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী বাজারের করাত কল মালিক দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন ও আবুল খায়ের কে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ জানান, করাত-কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ১২ ধারা মোতাবেক তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে এক মাসের মধ্যে লাইসেন্স করতে নির্দেশনা দেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক