আলমডাঙ্গায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে যুগ্ম সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বললেন
সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. আবু সালেহ মোস্তফা কামালের সাথে উপজেলার সকল কর্মকর্তারা গতকাল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেমও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় ড. আবু সালেহ মোস্তফা কামাল বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- আপনারা নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন। আমি এই মাটির সন্তান। আলমডাঙ্গায় আমার শিক্ষা জীবন, শৈশব জীবন কেটেছে। এই এলাকার উন্নয়নে আমি আপনাদের মাধ্যমে কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগীতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, আবাসিক প্রকৌশলী আবেদ আলী, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, হিসাব রক্ষণ অফিসার এজেডএম দিদার আলী, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, বিআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী সংঞ্চয়ী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আলহাজ আনোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজম, উপজেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শেখ আব্দুল জব্বার, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান।
এরপর অতিরিক্ত সচিব আবুল কাশেম ও যুগ্ম সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এখান থেকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা থানা ও আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। পৌরসভা পরিদর্শনকালে পৌর মেয়র হাসান কাদির গনু অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নে তাদের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আজগর সাচ্চু, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান ফারুক, সামসাদ রানু প্রমুখ। এখান থেকে অতিরিক্তি সচিব আবুল কাশেম ও যুগ্ম সচিব কুষ্টিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।