হাসাদাহে ওয়ার্ড আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০২২
ইং
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাহবুব বিশ^াস, হাবিবুর রহমান লাবলু, আবজালুর রহমান চুন্নু, সোহেল রানা শ্যামলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দোয়া পরিচালনা করেন ক্বারী রফিকুল ইসলাম।
কমেন্ট বক্স