হাসাদাহে ওয়ার্ড আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
হাসাদাহে ওয়ার্ড আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাহবুব বিশ^াস, হাবিবুর রহমান লাবলু, আবজালুর রহমান চুন্নু, সোহেল রানা শ্যামলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দোয়া পরিচালনা করেন ক্বারী রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)