বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দুই ফিলিং স্টেশন মালিকের জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২২ ইং
দামুড়হুদায় দুই ফিলিং স্টেশন মালিকের জরিমানা

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি ফিলিং স্টেশনের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুর দুইটার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে রায় দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্র জানায়, দুপুরে উপজেলার লোকনাথপুরে মেসার্স কেএম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেলের পরিমাণ কম দেওয়ার অপরাধে ওই ফিলিং স্টেশনের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে আমদানিকারকের ট্যাগ মূল্যবিহীন মবিল বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’