দামুড়হুদায় দুই ফিলিং স্টেশন মালিকের জরিমানা

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
দামুড়হুদায় দুই ফিলিং স্টেশন মালিকের জরিমানা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি ফিলিং স্টেশনের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুর দুইটার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এ রায় দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্র জানায়, দুপুরে উপজেলার লোকনাথপুরে মেসার্স কেএম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেলের পরিমাণ কম দেওয়ার অপরাধে ওই ফিলিং স্টেশনের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন মবিল বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)