বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিকদের বিরুদ্বে মামলার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২২ ইং
সাংবাদিকদের বিরুদ্বে মামলার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

জীবননগর অফিস: ৫ সাংবাদিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠানোর প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে জীবননগর সাংবাদিক সমিতি।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরের মেহেরুন পার্কে অসামাজিক কার্যকলাপের নিউজ করায় জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনসহ সংবাদিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জীবননগর সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক হাকিম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’