সাংবাদিকদের বিরুদ্বে মামলার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-07-29 ইং
সাংবাদিকদের বিরুদ্বে মামলার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: ৫ সাংবাদিকের বিরুদ্ধে ১ শ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠানোর প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে জীবননগর সাংবাদিক সমিতি।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরের মেহেরুন পার্কে অসামাজিক কার্যকলাপের নিউজ করায় জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনসহ ৫ সংবাদিকের বিরুদ্ধে ১ শ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জীবননগর সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক হাকিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)