বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মসজিদের মক্তবের তালা ভেঙে টাকা চুরি

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২২ ইং
দর্শনায় মসজিদের মক্তবের তালা ভেঙে টাকা চুরি

দর্শনা অফিস: দর্শনা পরানপুরে মসজিদের মক্তবের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে দর্শনা পৌর এলাকার পরাণপুর রিফিউজি কলোনি জামে মসজিদের মক্তবখানায় টাকা চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা মসজিদের মক্তবখানার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর টেবিলের ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারের মধ্যে থাকা নগদ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

মসজিদের ইমাম হারুন-অর-রশিদ হারুন জানান, ‘রাতে আমি বাড়ি ছিলাম। ভোরে ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি মক্তবের ভেতরে টেবিলের ড্রয়ারের তালা ভাঙা এবং টেবিলের ড্রয়ারের মধ্যে থাকা নগদ ২০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। বিষয়ে দর্শনা থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’