দর্শনায় মসজিদের মক্তবের তালা ভেঙে টাকা চুরি

আপলোড তারিখঃ 2022-07-26 ইং
দর্শনায় মসজিদের মক্তবের তালা ভেঙে টাকা চুরি ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: দর্শনা পরানপুরে মসজিদের মক্তবের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে দর্শনা পৌর এলাকার পরাণপুর রিফিউজি কলোনি জামে মসজিদের মক্তবখানায় এ টাকা চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা মসজিদের মক্তবখানার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর টেবিলের ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারের মধ্যে থাকা নগদ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

মসজিদের ইমাম হারুন-অর-রশিদ হারুন জানান, ‘রাতে আমি বাড়ি ছিলাম। ভোরে ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি মক্তবের ও ভেতরে টেবিলের ড্রয়ারের তালা ভাঙা এবং টেবিলের ড্রয়ারের মধ্যে থাকা নগদ ২০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে দর্শনা থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)