বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে বিদেশি পিস্তল গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পার্বতীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু সাঈদ (৩৩) হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেন ওরফে সনুর ছেলে। এসময় তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, রাউন্ড তাজা গুলি, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড  নগদ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে ্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

্যাব-, (সিপিসি-) ঝিনাইদহ ্যাব ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের মাধ্যমে হরিণাকুণ্ডু উপজেলা এলাকায় কতিপয় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। দুপুর একটার দিকে ্যাব সদস্যরা পার্বতীপুর বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী আবু সাঈদকে আটক করে। সে সময় তার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল, ম্যাগাজিন, গুলি নগদ টাকা। ্যাব আরও জানান, সে পেশায় একজন শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আইন বিরোধী কাজ করে আসছিল।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’