হরিণাকুণ্ডুতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

আপলোড তারিখঃ 2022-07-26 ইং
হরিণাকুণ্ডুতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পার্বতীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু সাঈদ (৩৩) হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেন ওরফে সনুর ছেলে। এসময় তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড  ও নগদ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, (সিপিসি-২) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের মাধ্যমে হরিণাকুণ্ডু উপজেলা এলাকায় কতিপয় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। দুপুর একটার দিকে র‌্যাব সদস্যরা পার্বতীপুর বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী আবু সাঈদকে আটক করে। সে সময় তার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল, ম্যাগাজিন, গুলি ও নগদ টাকা। র‌্যাব আরও জানান, সে পেশায় একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আইন বিরোধী কাজ করে আসছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)