বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বাড়তি দামে ফ্যান বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২২ ইং
ঝিনাইদহে বাড়তি দামে ফ্যান বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহ অফিস:  ঝিনাইদহে বাড়তি দামে চার্জার ফ্যান বিক্রি করায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদংপ্তর জেলা অফিসের সহকারী পরিচালক জিয়াউল হক জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা ফ্যানের বাড়তি দাম নিচ্ছে। এসময় ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের লাইট হাউজ অদ্বিতীয়া ইলেক্ট্রনিক্সে বাড়তি দামে ফ্যান বিক্রি করার অপরাধে হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকার ব্যবসায় প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’