ঝিনাইদহে বাড়তি দামে ফ্যান বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2022-07-25 ইং
ঝিনাইদহে বাড়তি দামে ফ্যান বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:  ঝিনাইদহে বাড়তি দামে চার্জার ফ্যান বিক্রি করায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদংপ্তর জেলা অফিসের সহকারী পরিচালক জিয়াউল হক জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা ফ্যানের বাড়তি দাম নিচ্ছে। এসময় ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের লাইট হাউজ ও অদ্বিতীয়া ইলেক্ট্রনিক্সে বাড়তি দামে ফ্যান বিক্রি করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকার ব্যবসায় প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)