বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধান বোঝাই ট্রাকে মিলল ১৫০ বোতল ফেনসিডিল!

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২২ ইং
ধান বোঝাই ট্রাকে মিলল ১৫০ বোতল ফেনসিডিল!

ঝিনাইদ অফিস: ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল শুক্রবার উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এসময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ মহেশপুরের কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তল্লাশি করে ট্রাকের মধ্যে ১৫০ বোতল ফেনসিডিল পায়। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

বিজিবি আরও জানান, ভারত থেকে এই ফেনসিডিলের চালান আনার সঙ্গে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে মো. জহিরুল ইসলাম মো. রফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’