ধান বোঝাই ট্রাকে মিলল ১৫০ বোতল ফেনসিডিল!

আপলোড তারিখঃ 2022-07-23 ইং
ধান বোঝাই ট্রাকে মিলল ১৫০ বোতল ফেনসিডিল! ছবির ক্যাপশন:

ঝিনাইদ অফিস: ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল শুক্রবার উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এসময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ মহেশপুরের কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তল্লাশি করে ট্রাকের মধ্যে ১৫০ বোতল ফেনসিডিল পায়। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

বিজিবি আরও জানান, ভারত থেকে এই ফেনসিডিলের চালান আনার সঙ্গে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে মো. জহিরুল ইসলাম ও মো. রফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)