রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পোপ ফ্রান্সিস ঢাকা আসছেন

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০১৭ ইং
পোপ ফ্রান্সিস ঢাকা আসছেন
সমীকরণ ডেস্ক: খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস ঢাকা আসছেন। আগামী ৩০ শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর ৩ দিন তিনি বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। ৩১ বছরের মধ্যে এই প্রথম কোন পোপ বাংলাদেশে আসছেন। এখানে তাকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেয়া হবে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আসছেন তিনি। তার সফর নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে আলোচনা চলছিল। সফরের একাধিক তারিখ প্রস্তাবনায় ছিল। সম্প্রতি উল্লিখিত তারিখের বিষয়ে ঢাকা ও ভ্যাটিকান ঐকমত্যে পৌঁছে। ১৯৮৬ সালে তৎকালীণ পোপ জন পল দ্বিতীয় সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন। উল্লেখ্য, ফ্রান্সিস ২০১৩ সালের ১৩ মার্চ ২৬৬তম পোপ নির্বাচিত হন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত