বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশু মাহফুজের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২২ ইং
মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশু মাহফুজের মৃত্যু

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়ার নানা বাড়ি বেড়াতে এসে মাথাভাঙ্গা নদীতে ডুবে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের শিশু মাহফুজের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ভাংবাড়িয়া কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচে গোসল করতে গেলে ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিশু মাহফুজ () ঈদে নানা বাড়ি উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ডাবলুর বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর ২টার দিকে মাহফুজ বন্ধুদের সাথে নানা বাড়ির পাশেই মাথাভাঙ্গার ব্রিজের নিচে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মাহফুজের বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে নানা ডাবলুকে সংবাদ দেয় যে সে পানিতে ডুবে গেছে। নানার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মাথাভাঙ্গা নদী থেকে মাহফুজকে উদ্ধার করে। শিশু মাহফুজকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ তার পিতা মিজানুর রহমানসহ পরিবারের লোকজন এসে হেমায়েতপুর নিয়ে যায়। গতকালই শিশু মাহফুজের লাশ দাফন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’