মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশু মাহফুজের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-18 ইং
মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশু মাহফুজের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়ার নানা বাড়ি বেড়াতে এসে মাথাভাঙ্গা নদীতে ডুবে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের শিশু মাহফুজের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ভাংবাড়িয়া কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিশু মাহফুজ (৮) ঈদে নানা বাড়ি উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ডাবলুর বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর ২টার দিকে মাহফুজ বন্ধুদের সাথে নানা বাড়ির পাশেই মাথাভাঙ্গার ব্রিজের নিচে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মাহফুজের বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে নানা ডাবলুকে সংবাদ দেয় যে সে পানিতে ডুবে গেছে। নানার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মাথাভাঙ্গা নদী থেকে মাহফুজকে উদ্ধার করে। শিশু মাহফুজকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ তার পিতা মিজানুর রহমানসহ পরিবারের লোকজন এসে হেমায়েতপুর নিয়ে যায়। গতকালই শিশু মাহফুজের লাশ দাফন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)