রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুলিশ পরিচয়ে প্রতারণা : ভূয়া পুলিশ সদস্য সিজার গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৭ ইং
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুলিশ পরিচয়ে প্রতারণা : ভূয়া পুলিশ সদস্য সিজার গ্রেফতার
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুলিশ পরিচয়ে গ্রাহকের সাথে প্রতারণা করায় জাহাঙ্গির কবির ওরফে সিজার (২৭) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে শহর ফাঁড়ি পুলিশ। পাসপোর্ট অফিসে এসে পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করছে একব্যাক্তি এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুর ২টার দিকে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই ওহিদুল ইসলাম ও এসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে সিজারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬টি পাসপোর্ট টোকেন, ২টি পাসপোর্ট ও একটি জিডি কপি জব্দ করে পুলিশ। এ ব্যাপারে গতকালই তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরিচয়দানকারী ওই ব্যাক্তি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত রেজাউল করিমের ছেলে। জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসে পুলিশ পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করছিল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত