রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা শাখার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন : আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন : আগামী ২৯ জুলাই ভোট গ্রহন

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০১৭ ইং
দর্শনা শাখার বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন : আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন : আগামী ২৯ জুলাই ভোট গ্রহন
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি হিসাবে নির্বাচন কমিশন প্রতিক বরাদ্দ সম্পন্ন করেছে। জানা যায়, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ জুলাই ভোট গ্রহনের মধ্যদিয়ে এই নির্বাচন সম্পন্ন হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিক্রি, প্রতিক বরাদ্দ ও যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে। আজ সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ নির্বাচনে ৯টি পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই। আর বাকি ৮টি পদের বিপরীতে লড়ছেন ২৫ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বীয় রয়েছেন, সভাপতি পদে বর্তমান সভাপতি মোতালেব হোসেন (লাঙ্গল), আব্দুল আলিম (ফকির ড্রাইভার) হারিকেন, বিল্লাল হোসেন (ছাতা) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। সহ-সভাপতি পদে মিনারুল ইসলাম (মিনা) খেজুরগাছ, আবুল হোসেন (হরিণ), ফজলুর রহমান (দাঁড়িপাল্লা) ও আজাদ হোসেন (চেয়ার) মার্কা প্রতিক নিয়ে। সাধারণ সম্পদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, বর্তমান সম্পাদক মজিবুল হক বকুল (হাতুড়ী), নাজিম উদ্দিন (কুড়েঘর), জাকারিয়া (জাকির) মশাল ও আশরাফুল আলম সন্টু (বাইসাইকেল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে কামরুল হাসান পিন্টু (হাতি) ও সাদ্দাম হোসেন (ট্রাক) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সহ সম্পাদক পদে আনোয়ার হোসেন (টায়ার) ও আব্দুর রহমান (মাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রচার সম্পাদক পদে আবু সাঈদ (মই), আনিছুর রহমান (মোমবাতি) ও জসিম উদ্দিন (রিকসা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কোষাধ্যক্ষ পদে মজিবুর রহমান (চশমা) ও লিটন আলী (কলস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। কার্যকারি সদস্য পদে গিয়াস উদ্দিন (পাখা), মন্টু হোসেন (বল), ওয়াসিম হোসেন (হাঁস), শহিদুল ইসলাম (আম) ও আমিরুল ইসলাম (মোরগ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করছেন, চুয়াডাঙ্গা জেলা বাসট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। সহকারী কমিশনের দায়িত্ব পালন করছ চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মোল্লা ও অফিস সহকারী তাদের নির্বাচন পরিচালনার ইতিমধ্যে প্রথম ধাপের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। এখন শুধুমাত্র সদস্যদের পরিচয়পত্রের নবায়ন করেতে হবে। আগামী ১৫ জুলাই ও ২৫ জুলাই ভোটার তালিকা প্রকাশ এবং সর্বশেষ ২৯ জুলাই সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পর্ন্ন করা হলেই আমাদের স্বার্থকতা আসবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত