বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কাঁঠাল উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় কাঁঠাল উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের উদীচীর কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক শেখ আসমা চুমকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান ও সাধারণ সম্পাদক আদিল হোসেন। সভায় সিদ্ধান্ত হয়- আগামী ১ জুলাই শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, কাঁঠাল প্রদর্শনী, কাঁঠাল রেসিপি, কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, কাঁঠালরঙ্গ, কাঁঠালের গান, আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তবে মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্যসচিব মেহেরাব্বিন সানভী’র পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ ফরিদ, উদীচী চুয়াডাঙ্গার সহ-সাধারণ সম্পাদিকা সম্পা দাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, মাসুদ আরিফ, সেলিম মল্লিক প্রমুখ। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্যসচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবার এ আয়োজনকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগিতা যেন দেখেও শান্তি। সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’