কার্পাসডাঙ্গার হুদাপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন
- আপলোড তারিখঃ
২১-০৬-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হুদাপাড়া মাঠে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় রকিবুল ও ইকরামুল হককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ এর ১৫ ধারা ৫০ হাজার টাকা করে দুজনকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন নাটুদাহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল, পেশকার জিহন আলীসহ পুলিশ সদস্যরা।
কমেন্ট বক্স