কার্পাসডাঙ্গার হুদাপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন

আপলোড তারিখঃ 2022-06-21 ইং
কার্পাসডাঙ্গার হুদাপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হুদাপাড়া মাঠে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় রকিবুল ও ইকরামুল হককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ এর ১৫ ধারা ৫০ হাজার টাকা করে দুজনকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন নাটুদাহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল, পেশকার জিহন আলীসহ পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)