রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ১৪ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ১৪ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আজিবার মণ্ডল (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটকের পর ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপালনগর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আজিবার মণ্ডল গোপালনগর গ্রামের মৃত সুবিদ মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে আজিবার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজিবার মণ্ডলকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আজিবার মণ্ডলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক