বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে দুই খালা-ভাগ্নি কিশোরী ২৩ দিন ধরে উধাও!

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে দুই খালা-ভাগ্নি কিশোরী ২৩ দিন ধরে উধাও!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সপ্তম ও নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। স্কুলে যাওয়ার নাম করে তারা ২৩ দিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা পড়েছে বিপাকে। হরিণাকুণ্ডু থানায় এ বিষয়ে জিডি করা হলেও পুলিশ তাদের সন্ধান করতে পারেনি। জিডি সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বাসুদেবপুর গ্রামের শাহিন লস্কারের মেয়ে ভাবনা ইয়াসমিন শান্তা এবং একই গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী মতিয়ার রহমানের মেয়ে কাকলী ওরফে রুপালী গত ১০ মে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তারা সম্পর্কে উভয়ে চাচাতো খালা ও ভাগ্নি। তাদের বয়স ১৪ বছর। নিখোঁজের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দুজনকে না পেয়ে গত ১১ মে হরিণাকুণ্ডু থানায় দুটি জিডি করেন। তারা পালিয়ে কারো সঙ্গে চলে গেছেন না কেউ অপহরণ করেছে, তা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জিডির তদন্তে দায়িত্বে থাকা হরিণাকুণ্ডু থানার এসআই হুমায়ন কবীর বলেন, তারা কৌশলে মোবাইল থেকে সবকিছু ডিলিট করে  মোবাইল বাড়িতে রেখে নিখোঁজ হয়েছে। তাদের সাথে একই গ্রামের দুটি ছেলের সম্পর্ক ছিল বলে শুনেছি। ওই ছেলেদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাদের সঙ্গে ব্রেকআপ হয়েছে। ছেলে দুটি বাড়িতেই রয়েছে। ঘটনার সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে তন্ন তন্ন করেও তাদের হদিস পাচ্ছে না বলে তিনি জানান। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পুলিশ নিবিড়ভাবে তদন্ত চালাচ্ছে। আশা করা যায় দ্রুত সমাধান হবে। নিখোঁজ কাকলীর পিতা মতিয়ার রহমান জানান, তার মেয়ের বয়স ১৪ এবং গায়ের রং ফর্সা। উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় লাল খয়েরি বোরকা ও কালো রংয়ের হিজাব মাথায় ছিল। ভাবনা ইয়াসমিনের পিতা শাহির লস্কার জানান, তার মেয়ের উচ্চতা হবে ৫ ফুট ৩ ইঞ্চি। তার পরণে লাল খয়েরি বোরকা ও কালো রংয়ের হিজাব মাথায় ছিল। এদিকে সপ্তম ও নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের খালা এবং ভাগ্নী উধাওয়ের ঘটনায় এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরিবারে নেমে এসেছে চরম হতাশা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’