বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভোক্তা অধিকার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২২ ইং
জীবননগরে ভোক্তা অধিকার নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, মেডিকেল অফিসার মেহেদী আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, যুব উন্নয়ন অফিসার আয়ুব আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর আনিসুর রহমান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু ও কাউন্সিলর শোয়েব আহাম্মেদ অঞ্জন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জীবননগর বাজারের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’