রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২২ ইং
কোটচাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামে তাসলিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের মাঠে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত তাসলিমা খাতুন লক্ষীপুর গ্রামের ইজিবাইক চালক আলমের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়। তবে হত্যার কারণ জানা যায়নি। কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের সদস্য (মেম্বার) সবুজ জোয়ারদার জানান, রাতে কে বা কারা তাঁকে হত্যা করে একটি ঘাসের খেতে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে উপস্থিত কোটচাঁদপুর থানার এসআই মাসুদ রানা রাত সোয়া ১১টার দিকে জানান, ‘সবেমাত্র আমরা লাশের কাছে পৌঁছালাম। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, লক্ষীপুর গ্রামের পশ্চিমপাড়ায় এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তের পর হত্যার মোটিভ ও ক্লু জানা যাবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক