বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মসজিদের ইমামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২২ ইং
মসজিদের ইমামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগন্না ইউনিয়নের সাগান্না আমেরচারা বাজার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহ শহরের বিভিন্ন দপ্তরে গ্রামবাসী অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযুক্ত রবিউল ইসলাম সাগান্না ইউনিয়নের সাগান্না গ্রামের খেজমত আলীর ছেলে। এ নিয়ে এলাকাজুড়ে চরম অসন্তোষ বিরাজ করছে। এলাকার একাংশ আমজনতা সাগান্না আমেরচারা বাজার বাইতুল মামুর জামে মসজিদে নামাজ পড়তে অনিহা প্রকাশ করেছেন মর্মেও অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে গ্রামবাসী সাগান্না আমেরাচারা বাইতুল মামুর জামে মসজিদের ইমামতি কার্যক্রম থেকে অপসারণ করে নতুন করে ইমাম নিয়োগ দিতে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার, ইসলামিক ফাউন্ডেশন ও ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর গণসাক্ষর করে অভিযোগপত্র দাখিল করেছেন। গ্রামবাসী তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘আমরা ঝিনাইদহ সদর উপজেলা সাগন্না ইউনিয়নের সাগান্না গ্রামের দক্ষিণপাড়া গ্রামের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লি। সাগান্না আমেরচারা বাইতুল মামুর জামে মসজিদে মো. রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছেন। কিন্তু ইমাম রবিউল ইসলামের নামে এলাকাজুড়ে ব্যাপক নারী কেলেংকারীর অভিযোগ থাকায় আমরা তার অপসারণ দাবি করছি। এবং নতুন করে ইমাম নিয়োগের জন্য আবেদন করছি। মো. রবিউল ইসলামের বিরুদ্ধে নারী কেলেংকারীর মধ্যে রয়েছে- সাগান্না গ্রামের জৈনেক গৃহবধূর ঘরে ঢোকার পরে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। ঝিনাইদহ শহরের ইসলামী হাসপাতালে চাকরিরত অবস্থায় এক হিন্দু নার্সের সাথে তার কেলেংকারী ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে ইসলামী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বহিষ্কার করে। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর মাদ্রাসায় চাকরিরত অবস্থায় একই মাদ্রাসার শিক্ষিকার সাথে কোটচাঁদপুর আবসিক হোটেলে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের আটক করেন। সে সময় উক্ত সাগান্না আমেরচারা বাজার বাইতুল মামুর জামে মসজিদের বর্তমান সভাপতি তাকে উদ্ধার করেন। এছাড়াও এলাকার চাঁদপুর মসজিদে ইমামতি করাকালীন তার বিরুদ্ধে একাধীক নারী কেলেংকারী অভিযোগ রয়েছে। তাছাড়াও আমাদের জানা মতে, সে জামায়াত-শিবিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আছে। এমতাবস্থায় এলাকাবাসী তার পিছনে নামাজ আদায় করতে চায় না। বিষয়টি এখনই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে। বর্তমান ইমাম মো. রবিউল ইসলামকে সাগান্না আমেরাচারা বাইতুল মামুর জামে মসজিদের ইমামতি কার্যক্রম থেকে অপসারণ করে প্রয়োজনীয় তদন্ত আইনি ব্যবস্থা গ্রহণ পূর্বক নতুন করে ইমাম নিয়োগ দিতে এলাকাবাসী জোর দাবি করেছেন।’  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’