বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২২ ইং
আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান ও সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দীন ঝংকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শেখ ফিরোজ আহাম্মেদ ও হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য আবু জাফর, বর্তমান সদস্য শেখ সামাদুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য আম্বিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা। অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাতটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত মাওলানা আহসান উল্লাহ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’