রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক জামাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২২ ইং
আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক জামাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা
নাহিদ হাসান, আলমডাঙ্গা: দীর্ঘ ২৯ বছরের সুনামের সঙ্গে চাকরি করে অবসরে গেলেন আলমডাঙ্গা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের ডেমোনেস্ট্রেটর জামাল হোসেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় কলেজের সাধারণ শিক্ষক মিলনায়তনে অনাড়ম্বর পূর্ণ আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধণা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক জামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে ভালোবাসায় সিক্ত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মামুন রেজা, ড. মাহবুব আলম, সিনিয়র লাইব্রেরিয়ান খলিল উদ্দিন ও তাপস রশীদসহ সকল সাধারণ শিক্ষক কর্মচারী। জানা যায়, শিক্ষক জামাল হোসেন ১৯৯৩ সালের অক্টোবর মাসে চাকুরিতে যোগদান করে প্রায় ২৯ বছর জীববিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদাষ করেছেন। দীর্ঘ কর্মজীবণ শেষে বিদায়ের প্রাক্কালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সংবর্ধণা অনুষ্ঠানে ডেমোনেস্ট্রেটর জামাল হোসেন বলেন, ‘আমার পূর্বে কলেজের অনেক বাঘা বাঘা শিক্ষক এবং প্রিন্সিপাল বিদায় নিয়েছেন খুব দুঃখজনক ভাবে। যাদের ভাগ্যে এই সম্মাননা টুকু জোটেনি। তাই আমি আশা করিনি এতো সম্মানের সাথে বিদায় নিতে পারব। মমতার বাঁধনে ভালোবাসায় সিক্ত হয়ে, সম্মান ও মর্যাদার যে বিদায় রথে চড়ে শিক্ষকতা পেশার ইতি টানতে পারছি এজন্য আমি উপস্থিতি শিক্ষক-কর্মচারীদের এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও কলেজ পরিচালনা পর্ষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটাই আলমডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে প্রথম এবং একটি অবিস্মরণীয় ঘটনা। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে শিক্ষক-কর্মচারীদের সেবা দেওয়ার মানসিকতা আরো বেড়ে যাবে বেল তিনি আশা প্রকাশ করেন।’ সংবর্ধনা শেষে ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম জয়ের নেতৃত্বে, শিক্ষকদের ২০টি মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ডমোনেস্ট্রেটর জামাল হোসেনকে তার নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক