জীবননগরে যুবদের সচেতনতা মূলক প্রশিক্ষণ
- আপলোড তারিখঃ
৩১-০৫-২০২২
ইং
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে যুবদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার সময় জীবননগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা যুব উন্নয়ন কমকতা মো. আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কমকতা মো. আবুল কালাম, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ।
কমেন্ট বক্স