বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২২ ইং
মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রতিবেদক, মহেশপুর:  ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া  ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরে ১ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের সচিব ইনছাদুর রহমান এ বাজেট টি ঘোষণা করেন। পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নৌকমান্ডার আব্দুল হক মাষ্টার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহ্বায়ক এরশাদুজ্জামান, গোলাম রহমান,নুরুল হক মাষ্টার, সাইদুর রহমান রিন্টু, নুরুল হক গাজী, হিসাব সহকারি রিপন কুমার দত্ত, উপ-সহকারি কর্মকর্তা তানজীর আহমেদ ও রাশেদুল ইসলাম সহ ইউপি সদস্যগণ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু