বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২২ ইং
দর্শনায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ সজল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। আটককৃত সজল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের মফিল উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গত শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আনোয়ারপুর (হঠাৎপাড়া) গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় র‌্যাবের একটি দল গোপনে আনোয়ারপুর (হঠাৎপাড়া) বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সজলকে আটক করে। এসময় তার কাছে থেকে ৪৬ বোতল ফেন্সিডির উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটক সজলকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু