বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২২ ইং
দর্শনায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ইউনিট পর্যায়ে দর্শনা মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিষয়ক অর্ধ-দিবস র্কমশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ১ নম্বর কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম। কর্মশালায় সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার দর্শনার ৫টি মাধ্যমিক পর্যায়ের স্কুলের ৫০ জন ছাত্র-ছাত্রী এবং ৫ জন সহশিক্ষার শিক্ষক উপস্থিত ছিলেন। দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালা চুয়াডাঙ্গা ইউনিট লেভেল অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ সঞ্চালনা করেন। এসময় জাতীয় সদর দপপ্তরের আরএফএল বিভাগের জুনিয়র সহকারী পরিচালক শাকিলা আক্তার, প্রোগ্রাম অফিসার মহুয়া আহমেদ, আজীবন সদস্য শাহ আলম সনি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবীর বক্তব্য দেন। কর্মশালায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র একলাছুর রহমান। এসময়  যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুবপ্রধান বিপ্লব হোসেন ও শরিফা সুহাসিনী সার্বিক সহযোগিতা করেন। এদিকে, গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ভারতীয় তিনজন বন্দীর সাথে সাক্ষাত করেন জাতীয় সদর দপ্তর থেকে আসা কর্মকর্তাগণ। এসময় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ ্ওবং যুব রেডক্রিসেন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা কারাগারের জেলার শওকত আলী রেডক্রিসেন্ট কর্মকর্তাদের বন্দীদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করেন। কর্মশালায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ১ নম্বর কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে আরো গতিশীল করা, প্রচার ও প্রসার ঘটানো এবং দুর্যোগ ও মাইগ্রেশন প্রবণ এলাকার তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির জন্য মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী