কার্পাসডাঙ্গায় সিফাতের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৯-০৫-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুযাডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির মেধাবী ছাত্র মো. সিফাত হাসানের অকাল মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহা জুলফিকার আলী দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং প্রয়াত ছাত্র সিফাত হাসানের পিতা মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ছাত্র ও কার্পাসডাঙ্গা হাদিতাতুল মহিলা দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা মো. আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ভৈরব নদে গোসল করার সময় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ঐদিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় সিফাতের মৃত্যু হয়।
কমেন্ট বক্স