বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আশার হাত ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২২ ইং
জীবননগরে আশার হাত ফ্রি মেডিকেল ক্যাম্প
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে ১শ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটায় সাংবাদিক মিথুন মাহমুদের আয়োজনে ও মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আশার হাত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাগবীর হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, সাংবাদিক আকিমুল ইসলাম, এআর ডাবলু, রিপন হোসেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী