বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌর যুবলীগের সভাপতি ছোট বাবু সড়ক দুর্ঘটনায় আহত

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২২ ইং
জীবননগর পৌর যুবলীগের সভাপতি ছোট বাবু সড়ক দুর্ঘটনায় আহত
জীবননগর অফিস: জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে। গত শুক্রবার সকালে জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, যুবলীগ নেতা ছোট বাবু নিজ কাজের জন্য মোটরসাইকেল যোগে দত্তনগরের দিকে যাচ্ছিল। এমন সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ছোট বাবু পিচ রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় জনগণ ছুটে এসে ছোট বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে ছোট বাবু ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৭টার সময় ছোট বাবুর অপারেশন হবে। তার পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী