বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ ও সম্পাদক জাহিদুজ্জামান মনা

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২২ ইং
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ ও সম্পাদক জাহিদুজ্জামান মনা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা অ্যাড. এমএ মজিদ। এর আগে তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাহিদুজ্জামান মনা ও সাংগঠনিক সম্পাদক পদে সাজেদুর রহমান পাপ্পু নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেত্রবৃন্দের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভোট গননা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে বিএনপির এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ১০১০ জন ভোটারের মধ্যে ৯২৮ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। সভাপতি পদে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সাবেক ছাত্রনেতা অ্যাড. এম এ মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ জেলা বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হন। এছাড়া গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে যুবদলের সাবেক সভাপতি জাহিদুজ্জামান মনা ও সাংগঠনিক সম্পাদক পদে সেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক সাজেদুর রহমান পপ্পু নির্বাচিত হন। জেলা সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা অ্যাড. আব্দুল আলীম ও ঝিনাইদহ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে সরকারি কেসি কলেজের সাবেক দুই জিএস সাজেদুর রহমান পপ্পু ও শাহাজাহান আলী প্রতিদ্বন্দ্বিতা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী