রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজা সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২২ ইং
দামুড়হুদায় গাঁজা সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গাঁজা সেবনের অপরাধে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। সাজা প্রাপ্তরা হলেন- পারকৃষ্ণপুর গ্রামের মৃত সাঈদ হোসেনের ছেলে মন্টু (৪০), ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের আশাদুল হকের ছেলে শাহাজামাল (৩৫)। ভ্রামমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, দামুড়হুদা মডেল থানার এসআই আল মাসুম, দর্শনা থানার এসআই আহমেদ এবং আনসার বাহীনির সদস্যগণ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক