বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
ছেলুন জোয়ার্দ্দার এমপির রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ, সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নির্দেশনায় এই দোয়ার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে একযোগে বনানীপাড়া জামে মসজিদ ও শান্তিপাড়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। শান্তিপাড়া জামে মসজিদে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আতিয়ার মাস্টার, জয়নাল আবেদীন, আকরাম হোসেন, আতিয়ার রহমান, রমজান আলী, আতিয়ার রহমান, নুরুল বিডি আর, আশরাফুজ্জামান, বাবিন, আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অপরদিকে, বনানী পাড়া জামে মসজিদে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুমন ইকবাল, তরুণ আওয়ামী লীগ নেতা তরিকুল জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী