বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মালামালসহ চোরচক্রের একজন আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
মেহেরপুরে মালামালসহ চোরচক্রের একজন আটক
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে গাংনীতে র‌্যাবের অভিযানে চোরাই বাইসাইকেল, পানির পাম্প ও রেলের পাতসহ রায়হান হোসেন (২৮) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রায়হান হোসেন গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার রাশেদুল শেখের ছেলে। এসময় তার নিকট থেকে ২ টি চোরাই বাইসাইকেল, একটি আরএফএল পানির পাম্প, একটি স্মার্ট মোবাইল ফোন ও ২ ফুট লম্বা রেলের লোহার পাত উদ্ধার করা হয়ছে। গতকাল শুক্রবার র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জান নো হয়, ‘রায়হান চোর চক্রের একজন সদস্য। এলাকার অন্যান্য চোররা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় দিনে ও রাতে ব্যবসায়ীদের দোকান এবং বাসা বাড়ীর দ্রব্য সামগ্রী চুরি করে বিক্রি করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান একটি চোর চক্রের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও দাবী করেছে র‌্যাব। পরবর্তীতে গতকাল সকালে নিয়মিত মামলা দিয়ে অভিযুক্ত রায়হানকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী