রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে ৫১পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ৫১পিস ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক তারিকুল ইসলাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। পুলিশ জানায়, আরামডাঙ্গা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে তারিকুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসায়ী তারিকুলের পিছু নেয় পুলিশ। পরবর্তীতে গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে কার্পাসডাঙ্গা পশ্চিম পাড়ায় মাদক বেচাকেনা করছে এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই আতিকুর রহমান জুয়েল এএসআই মোসলেম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে কৌশলে ক্রেতা সেজে ৫১পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারিকুলকে আটক করে। গতকাল রাতেই তারিকুলকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘আটককৃত তারিকুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক