রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
ঝিনাইদহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ঝিনাইদহ অফিস: সরকারের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহে অবৈধ ৮টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৮টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সিলগালা করা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলো হলো আরাপপুরের ছন্দা ক্লিনিক, নোবেল ক্লিনিক, স্মৃতি ক্লিনিক, ও মেগা ক্লিনিক, নোবেল ডায়াগনোস্টিক সেন্টার, ঢাকা ল্যাব, সবুজ ডায়াগনোস্টিক সেন্টার ও ইমপেরিয়াল ডায়াগনোস্টিক সেন্টার। উল্লেখ্য ঝিনাইদহ জেলায় মোট ১৭৯টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার আছে। এর মধ্যে ২৪ টির নবায়ন নেই এবং ২৭ টির নিবন্ধন নেই। অভিযানের সময় ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক