কালীগঞ্জে এমপি আনারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে
- আপলোড তারিখঃ
২৭-০৫-২০২২
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।
আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধনে শিক্ষকসহ শতশত শিক্ষার্থী রাস্তায় দাঁড়িয়ে সাংসদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ‘সাংসদ আনোয়ারুল আজিম আনার আমাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি ঝিনাইদহ-৪ আসনের উন্নয়নের কারিগর। কিন্তু একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা শিক্ষক এবং সুধী সমাজ ওই সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়াও কালীগঞ্জের বিভিন্ন জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স