রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় যুবক মারাত্মক জখম

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় যুবক মারাত্মক জখম
জীবননগর অফিস: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পেয়ারাতলা মা-বাবা রাইস মিলের নিকটে সড়ক দুর্ঘটনায় এক যুবক মারাত্মক জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পেয়ারাতলা গ্রামের মোতালেব হোসেন ছেলে পলাশ (৩০) গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জীবননগর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি জীবননগর-পেয়ারাতলা মা-বাবা রাইস মিলের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁর বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে পলাশ ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় তাঁর দুটি পা পিষ্ট হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোরে রেফার্ড করেন।  


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক