বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফ্যানের সাথে শাড়ির আচল জড়িয়ে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
ফ্যানের সাথে শাড়ির আচল জড়িয়ে নারীর মৃত্যু
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: লোহার তৈরি ফ্যান পাওয়ারট্রিলারে ইঞ্জিনের সাথে যুক্ত করে ধান বাছাই করার সময় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আকলিমা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্য হয়েছে। নিহত আকলিমা বেগম উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের মৃত গোলাম সারওয়ার ঠান্ডুর স্ত্রী। স্থানীয় ও হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাসস্থানে ধান ওড়ানোর সময় শাড়ির আচল ফ্যানের সাথে জড়িয়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান আকলিমা বেগম। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম তাঁকে মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ‘মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে।’ এদিকে, মৃত্যুকালে আকলিমা বেগম দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছোট ছেলে প্রবাসে কর্মরত আছেন। আকলিমার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী