রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসাদাহ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
জীবননগর হাসাদাহ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে ১ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৫৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রশীদ, এফপিআই আব্দুল হালিম বিশ^াস, ইউপি সদস্য আতিকুজ্জামান সণ্টু, আমির হোসেন ঝুলু, রতন, সোহেল রানা শ্যামল, কবির আহম্মদ, বাশার, সংরক্ষিত সদস্য বেদেনা খাতুন প্রমুখ। বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব আসাদুর রহমান আসাদ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক