বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি ছেলুন জোয়ার্দ্দার সম্পূর্ণ শঙ্কামুক্ত, খাচ্ছেন তরল খাবার

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২২ ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দার সম্পূর্ণ শঙ্কামুক্ত, খাচ্ছেন তরল খাবার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের শারীরিক অবস্থা আরও উন্নতির দিকে। গতকাল বৃহস্পতিবার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তিনি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। তিনি তরল খাবার খেতে পারছেন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি ছেলুন জোয়ার্দ্দারের ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা জেলাবাসী অবগত আছেন যে, গত ২৪ শে মে মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় উচ্চ রক্তচাপজনিত কারণে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মহোদয়ের নাক দিয়ে রক্তক্ষরণ কারণে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বুধবার (২৫ মে) বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসা দেওয়ার ফলে এমপি ছেলুন মহোদয়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে যায়। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) পুনরায় বিশেষজ্ঞ ডাক্তারগণ অভিমত ব্যক্ত করেন যে বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং শারীরিক অবস্থা আরও  উন্নতির দিকে। তিনি এখন তরল জাতীয় খাবার গ্রহণ করছেন। পরিবারের সদস্যসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁদের সাথে কথা বলছেন। চুয়াডাঙ্গা জেলাবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুতই চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে ফিরে যেতে পারবেন। আপনারা সবাই তাঁর জন্য আরও দোয়া করবেন।  


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী